০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে আগুন

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাতকলে (স মিল) আগুন লেগেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ইতিমধ্যে আটটি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এদিকে আগুনের কারণে তালতলা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলের কয়েক শ’ গজ দূরেই থাকেন কামরুন নাহার। তিনি প্রথম আলোকে জানান, কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ পাচ্ছেন। ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

ট্যাগ

এক ঘণ্টা কথা ট্রাম্প ও পুতিনের, কূটনৈতিক সমাধানের আহ্বান

এক ঘণ্টা কথা ট্রাম্প ও পুতিনের, কূটনৈতিক সমাধানের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন। দুই নেতার মধ্যে ইরান ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। বার্তাসংস্থা এএফপি জানায়, গত ডিসেম্বরের পর মঙ্গলবার আবার ফোনালাপে অংশ নেন দুই নেতা। তাদের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে আলোচনা চলে। ক্রেমলিন জানিয়েছে, আলোচনাটি ছিল ‘খোলামেলা ও গঠনমূলক’। রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ জানান, পুতিন ফোনালাপে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি। এছাড়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। ইউরি উষাকোভ বলেন, বর্তমানে ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনীর অগ্রগতি এবং সামরিক পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেছেন পুতিন। বিশ্লেষকদের মতে, ইরান ও ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে দুই পরাশক্তির নেতাদের এই ফোনালাপ কূটনৈতিক তৎপরতার নতুন ইঙ্গিত দিচ্ছে।

আরো পড়ুন

পরবর্তী সংবাদ পড়ুন

ইরান যুদ্ধবিরতিতে রাজি, তবে শর্ত-সক্রিয় চীন, রাশিয়া ও ফ্রান্স

ইরান যুদ্ধবিরতিতে রাজি, তবে শর্ত-সক্রিয় চীন, রাশিয়া ও ফ্রান্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া এবং ফ্রান্স। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে তাদের প্রধান শর্ত হলো—ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা বন্ধ করার নিশ্চয়তা দেয়, তাহলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগোতে পারে। তবে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও উল্লেখ করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এতে সংঘাতটি দ্রুত পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তার ভাষায়, কয়েক দিনের মধ্যেই যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যুদ্ধবিরতি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সমঝোতার ঘোষণা না এলেও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়তে থাকায় সংঘাত কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার হয়েছে।

আরো পড়ুন

পরবর্তী সংবাদ পড়ুন

চট্টগ্রামের আলোচিত মামলায় অভিযোগ ভিত্তিহীন: পিবিআই

চট্টগ্রামের আলোচিত মামলায় অভিযোগ ভিত্তিহীন: পিবিআই

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও প্রকৃত ঘটনা গোপনের অভিযোগে করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রীসহ ১০৯ জনের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি আদালতে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। রোববার (৮ মার্চ) বিষয়টি প্রকাশ্যে আসে। তদন্তে মামলার অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য, প্রমাণ বা আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, মামলার গুরুত্ব বিবেচনায় বাদীকে বক্তব্য দেওয়ার জন্য চারবার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি এবং মামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্যও দেননি। এমনকি তার বাসায় গিয়ে যোগাযোগ করা হলেও পরে তিনি আর কোনো সাড়া দেননি। তিনি আরও জানান, মামলায় যেসব ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তদন্তে তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি জব্দ করার মতো কোনো আলামতও পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের মোহরা সায়রা খাতুন কাদেরিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসিনা মমতাজ আদালতে এই মামলাটি দায়ের করেন। পরে আদালত বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। মামলার অভিযোগে বলা হয়েছিল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সময় কয়েকজন সাংবাদিক প্রকৃত ঘটনা গোপন করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছিলেন। অভিযোগ...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের পাঁচ নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন ইরানের পাঁচ নারী ফুটবলার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় ঠোঁট না মেলানোকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়া ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কর্মকর্তারা ওই পাঁচ খেলোয়াড়কে তাদের হোটেল থেকে নিয়ে গিয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত গোল্ড কোস্ট শহরে স্থানান্তর করেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের মানবিক ভিসার প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টনি বার্ক বলেন, এই সিদ্ধান্ত নেওয়া খেলোয়াড়দের জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত তারা স্বস্তি ও আনন্দ অনুভব করছেন। নথিপত্রে স্বাক্ষরের সময় খেলোয়াড়দের হাসিমুখ ও হাততালি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, অস্ট্রেলিয়ায় নতুন জীবন শুরু করার বিষয়ে তারা বেশ উৎসাহী। মন্ত্রী আরও জানান, আশ্রয় নেওয়া খেলোয়াড়রা স্পষ্টভাবে বলেছেন যে তারা রাজনৈতিক কর্মী নন। মানবিক ভিসার আবেদনপত্রে স্বাক্ষরের পর তারা আনন্দ প্রকাশ করেন। টনি বার্ক বলেন, এই নারীরা দক্ষ খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ায় তারা নিজেদের জন্য একটি নিরাপদ পরিবেশ খুঁজে পাবেন। গত মাসে নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় আসে ইরান দল। টুর্নামেন্টে তিনটি ম্যাচেই হেরে তারা বিদায় নেয়। ৮ মার্চ ফিলিপাইনের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ শেষে দলের বাস ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী ইরানিরা তাদের দেশে না পাঠানোর দাবি জানান। এই ঘটনাকে ঘিরে...

আরো পড়ুন

৫ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড: তারেক রহমান

খিলগাঁওয়ে আগুন

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাতকলে (স মিল) আগুন লেগেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ইতিমধ্যে আটটি ইউনিট আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এদিকে আগুনের কারণে তালতলা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলের কয়েক শ’ গজ দূরেই থাকেন কামরুন নাহার। তিনি প্রথম আলোকে জানান, কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ পাচ্ছেন। ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।