
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানী ঢাকার মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। তবে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে গেছে, যা অস্বীকার করা যায় না। তিনি আশা প্রকাশ করেন যে, আজ থেকেই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানান, সয়াবিন তেলের দাম বেড়েছে, তবে পামওয়েল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে। দেশে মোট ভোজ্যতেলের ৬০% পামওয়েল। তিনি আশা করেন, সয়াবিন তেলের দাম শীঘ্রই কমে আসবে।
বাজারে বাড়তি টাকা দিয়েও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতারা তেল লুকিয়ে রেখে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, বিএসটিআই রমজান মাসে পণ্যের মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, এবং বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 

























