০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশ: মাগুরায় ধর্ষিত শিশুর ছবি প্রকাশে ব্যবস্থা নিতে আইজিপির নির্দেশ।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি ও ভিডিও প্রকাশ এবং প্রচারের ঘটনায় হাইকোর্ট সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ১৪ ধারার আওতায় এই ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

হাইকোর্ট একইসঙ্গে শিশুটির সমস্ত ছবি, ভিডিও এবং সংক্রান্ত তথ্যগুলো দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যম, অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে অপসারণ করার নির্দেশ দেন।

বিটিআরসি কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তটি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষা এবং তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ

হাতেনাতে ধরা পড়ার এক সপ্তাহ পর শামীমা আক্তার বরখাস্ত

হাতেনাতে ধরা পড়ার এক সপ্তাহ পর শামীমা আক্তার বরখাস্ত

বেনাপোল কাস্টম হাউসে ঘুষের টাকাসহ গ্রেপ্তার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। এর আগে ৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা ঘুষের টাকাসহ শামীমা ও তার সহযোগী এনজিও কর্মী হাসিবুর রহমানকে আটক করেন। ৭ অক্টোবর শামীমাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের সাতদিন পর এনবিআর তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী, শামীমা আক্তারকে ৭ অক্টোবর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। দুদকের মামলার এজাহার সূত্রে জানা যায়, বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন গ্রুপ-৬ এ কর্মরত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দীর্ঘদিন ধরে এনজিও কর্মী হাসিবুর রহমানের মাধ্যমে ঘুষ আদায় করতেন। হাসিবুর রহমানকে তিনি “নিজস্ব লোক” হিসেবে ব্যবহার করতেন। সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে ফাইল অনুমোদনের বিনিময়ে হাসিবুর টাকা সংগ্রহ করে শামীমার হাতে পৌঁছে দিতেন। গত ৫ ও ৬ অক্টোবর হাসিবুর মোট ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষের অর্থ সংগ্রহ করে শামীমার দপ্তরে নিয়ে যাওয়ার সময় দুদকের টিম অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। টিম ঘটনাস্থল থেকে নগদ টাকাসহ প্রমাণ উদ্ধার করে। শামীমাকে তখন কমিশনারের জিম্মায় রাখা হয়। দুদকের জিজ্ঞাসাবাদে শামীমা আক্তার স্বীকার...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

বাংলাদেশ ব্যাংকের অধীনে ৯টি ব্যাংকে ১,০১৭ পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে বড় নিয়োগ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোট ১,০১৭ জন যোগ্য প্রার্থীকে এই পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদের বিবরণ পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ) পদ সংখ্যা: ১,০১৭টি বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০–৫৩,০৬০ টাকা, সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা ব্যাংকভিত্তিক পদসংখ্যা ১. সোনালী ব্যাংক পিএলসি — ১১৮টি ২. অগ্রণী ব্যাংক পিএলসি — ২০০টি ৩. রূপালী ব্যাংক পিএলসি — ৭৫টি ৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি — ২১টি ৫. বাংলাদেশ কৃষি ব্যাংক — ৩৯৮টি ৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক — ৬টি ৭. কর্মসংস্থান ব্যাংক — ১৮টি ৮. প্রবাসী কল্যাণ ব্যাংক — ৩৭টি ৯. পল্লী সঞ্চয় ব্যাংক — ১১৪টি ১০. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন — ১৫টি ১১. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ — ১৫টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও তদূর্ধ্ব পরীক্ষায় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়সসীমা ২০২৫ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর। প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে অনলাইনে...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

OpenAI টেক্সাসে ৫ নতুন এআই ডেটা সেন্টার স্থাপন ঘোষণা

OpenAI তার ফ্ল্যাগশিপ লোকেশন টেক্সাসের অ্যাবিলিনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আরও পাঁচটি নতুন স্টারগেট এআই ডেটা সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে। এই প্রকল্পে স্থানীয়ভাবে প্রায় ১,৭০০ সরাসরি চাকরি এবং হাজার হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। অ্যাবিলিনে অবস্থিত কেন্দ্রটি পরিবেশগত প্রভাব কমাতে ডিজাইন করা হয়েছে। কমপ্লেক্সটি ৮টি ভবন নিয়ে গঠিত, যেখানে লক্ষ লক্ষ এআই চিপ কাজ করবে। প্রতিটি সার্ভার র্যাকে ৭২টি GB200 চিপ ব্যবহার করা হয়েছে, যা সবচেয়ে তীব্র এআই কাজের চাপ সামলানোর জন্য তৈরি। প্রতিটি ভবনে প্রায় ৬০,০০০ চিপ থাকার সম্ভাবনা রয়েছে। ডেটা সেন্টারগুলিতে প্রধানত প্রাকৃতিক গ্যাস এবং ক্লোজড-লুপ সিস্টেম ব্যবহার করে বিদ্যুৎ ও জল সরবরাহ করা হবে। এটি স্থানীয় জল সরবরাহের উপর চাপ কমাবে। নির্মাণে উচ্চ তাপমাত্রা ও পরিবেশগত সুরক্ষা বিবেচনা করা হয়েছে। অবকাঠামো ও অর্থনৈতিক প্রভাব: শহরের মেয়র উল্লেখ করেছেন, এটি অ্যাবিলিনের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে। কমপ্লেক্স চালু হলে স্টারগেটকে বিশ্বের বৃহত্তম এআই সুপারক্লাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য জল ও বিদ্যুৎ ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা থাকলেও, নতুন প্রযুক্তি ব্যবহার করে তা নিয়ন্ত্রিত রাখা হবে। ভবিষ্যতের প্রভাব:OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান বলেন, এই ডেটা হলের ভিতরে যে প্রযুক্তি কাজ করে তা ব্যবহারকারী সাধারণত বোঝে না, তবে এটি ChatGPT এবং অন্যান্য এআই সেবা পরিচালনার মূল কেন্দ্র। প্রকল্পটি টেক্সাস, নিউ মেক্সিকো, ওহাইও এবং মিডওয়েস্ট অঞ্চলে সম্প্রসারণ করবে।

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

কাঁটাতারে ঝুলে থাকা ইতিহাসের দায়, সামান্য সান্ত্বনা পেল পরিবার

বাংলাদেশ-ভারত সীমান্তে এক কিশোরীর নিথর দেহ কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য পুরো জাতিকে শোকাহত ও ক্ষুব্ধ করেছিল। সেই কিশোরী ফেলানী, যাকে ২০১১ সালের জানুয়ারিতে বিএসএফ গুলি করে হত্যা করে। সীমান্তের কাঁটাতারে তার ঝুলে থাকা রক্তাক্ত লাশ হয়ে উঠেছিল বাংলাদেশ-ভারত সীমান্ত সহিংসতার ভয়াবহ প্রতীক। বছর ঘুরে গেছে, কিন্তু সেই ক্ষত এখনও শুকায়নি। ফেলানীর মৃত্যুর দুঃসহ স্মৃতি আজও সীমান্তবাসীর হৃদয়ে রক্তাক্ত ক্ষতচিহ্ন হয়ে রয়ে গেছে। তবে দীর্ঘ সময় পর একটি খবর এনে দিলো খানিকটা সান্ত্বনা—ফেলানীর ভাই এবার যোগ দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবিতে। এই নিয়োগের মাধ্যমে কোনোভাবেই ফেলানীর জীবনকে ফিরিয়ে আনা সম্ভব নয়, তার অমূল্য রক্তের মূল্য শোধও করা যাবে না। শুধু বিজিবি নয়, গোটা বাংলাদেশই সেই দায় শোধ করতে পারবে না। তবে এই চাকরিকে অনেকেই একটি প্রতীকী দায়মুক্তি হিসেবে দেখছেন। যেন রাষ্ট্র বলছে—“আমরা ভুলে যাইনি।” ফেলানীর ভাই বিজিবির ইউনিফর্ম পরে দাঁড়ালে শুধু একটি চাকরির খবর নয়, বরং এটি হবে প্রতিরোধের এক স্মারক, সীমান্তের রক্তের ইতিহাসে একটি ছোট্ট ন্যূনতম সম্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন—“ফেলানীর লাশের মূল্য বিজিবি দিতে পারবে না, তবে ভাইকে চাকরি দিয়ে আমরা সবাই কিছুটা হলেও দায়মুক্তি পেলাম।” এই ঘটনা সীমান্তে শহীদ হওয়া একটি পরিবারের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা, সম্মান এবং ইতিহাসকে বয়ে চলার এক নতুন বার্তা

আরো পড়ুন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

৯.৭০ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সহ, আজ থেকে মাঠে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

হাইকোর্টের নির্দেশ: মাগুরায় ধর্ষিত শিশুর ছবি প্রকাশে ব্যবস্থা নিতে আইজিপির নির্দেশ।

প্রকাশিত হয়েছে: ১১:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি ও ভিডিও প্রকাশ এবং প্রচারের ঘটনায় হাইকোর্ট সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ১৪ ধারার আওতায় এই ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

হাইকোর্ট একইসঙ্গে শিশুটির সমস্ত ছবি, ভিডিও এবং সংক্রান্ত তথ্যগুলো দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যম, অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে অপসারণ করার নির্দেশ দেন।

বিটিআরসি কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তটি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষা এবং তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।