০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন চালকের ওপর হামলা: তদন্তের আশ্বাস পুলিশ প্রশাসনের ।

বাজিতপুর, কিশোরগঞ্জ: গতকাল রাতে ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন চালককে হামলার শিকার হতে হয়েছে। ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলাচলকারী একটি ট্রেনের চালক ও সহকারী চালককে নৃশংসভাবে আক্রমণ করেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।

ঘটনাটি ঘটে ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে থামার পর, ইঞ্জিন পরিবর্তন করার সময়। জানা যায়, এক যাত্রী ইঞ্জিন বগিতে বসলে চালক তাকে অন্য বগিতে যেতে বলেন। কিছুক্ষণ পর ট্রেনটি বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছালে চার-পাঁচজন ব্যক্তি চালকের ওপর আক্রমণ চালায়। তারা কিল, ঘুষি ও বেল্ট দিয়ে চালককে আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রেন পরিচালনা প্রতিষ্ঠান “এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন” এর পরিচালক রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার পরই রেলওয়ে পুলিশকে জানানো হয় এবং ট্রেনটি কিছুক্ষণ পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।

বাজিতপুরের সরারচর স্টেশন মাস্টার রতিশ বিশ্বাস বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কঠোর তদন্ত দাবি করছি।” তিনি আরও বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া হামলার ঘটনার খবর পাওয়ার পর সরাসরি সরারচর স্টেশনে পৌঁছান। তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় রেলওয়ে ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেয়া হয়েছে।

ট্যাগ

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের ঘোষণা

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের ঘোষণা

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তিনি জানান, পারমাণবিক শক্তিচালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবীয় অঞ্চল ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা “সফল” হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হোয়াইট হাউসে বক্তব্যে ট্রাম্প বলেন, “প্রয়োজন হলে আমরা প্রস্তুত থাকব—একটি অত্যন্ত বড় শক্তি নিয়ে।” তবে তিনি সতর্ক করে দেন, ইরান চুক্তিতে রাজি না হলে সেটি হবে “ইরানের জন্য খারাপ দিন।” গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা হলেও আঞ্চলিক উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সম্ভাব্য সরকার পরিবর্তনকে “সবচেয়ে ভালো ঘটনা” আখ্যা দেন। তার ভাষ্য, “৪৭ বছর ধরে তারা শুধু কথা বলে যাচ্ছে। এর মধ্যে আমরা অনেক জীবন হারিয়েছি।” সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রেক্ষাপটেই তিনি এ মন্তব্য করেন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মোতায়েন অঞ্চলটিতে চলমান সামরিক জোরদারের অংশ। এর আগে ইউএসএস আব্রাহাম লিংকনসহ একাধিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমান পাঠানো হয়েছে। জেরাল্ড আর ফোর্ডে ৭৫টিরও বেশি সামরিক বিমান বহনের সক্ষমতা রয়েছে। ট্রাম্পের এ ঘোষণা আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu–এর সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের কয়েক দিন পর। নেতানিয়াহু বলেন, একটি “ভালো চুক্তি” প্রত্যাশিত, তবে তা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত না করলে তার আপত্তি থাকবে। তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায়...

আরো পড়ুন

পরবর্তী সংবাদ পড়ুন

দক্ষিণ এশিয়া থেকে পূর্ব এশিয়া, বিএনপির বিজয়ে শুভেচ্ছার জোয়ার

দক্ষিণ এশিয়া থেকে পূর্ব এশিয়া, বিএনপির বিজয়ে শুভেচ্ছার জোয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। মালদ্বীপ, ভারত, মালয়েশিয়া, চীন ও পাকিস্তানের পক্ষ থেকে পাঠানো বার্তায় নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর ও অগ্রসর করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এবং নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং আগাম রমজান মোবারক বার্তা দেন। দুই বাংলার সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফেসবুকে দেওয়া বার্তায় তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। তিনি এই ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালয়েশিয়া নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উদ্যম আনতে চায় বলেও জানান তিনি। ঢাকার Embassy of the People's Republic of China in Bangladesh এক বার্তায়...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে ভুটান, নেপাল ও যুক্তরাজ্যের অভিনন্দন

নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে ভুটান, নেপাল ও যুক্তরাজ্যের অভিনন্দন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। ভুটান, নেপাল এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণ প্রগাঢ় জনমতের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। এই রায় দেশটিতে শান্তি ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও উল্লেখ করেন শেরিং তোবগে। এদিকে, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য শুভেচ্ছা জানান। নেপালের প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। অন্যদিকে, ঢাকার British High Commission Dhaka এক বার্তায় তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে। বার্তায় বলা হয়, নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন এবং দেশের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য শুভকামনা।...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

জনপ্রিয় Galaxy S21 সিরিজে সফটওয়্যার সাপোর্ট বন্ধ, আপগ্রেডের পরামর্শ

জনপ্রিয় Galaxy S21 সিরিজে সফটওয়্যার সাপোর্ট বন্ধ, আপগ্রেডের পরামর্শ

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Samsung তাদের তিনটি পুরোনো Galaxy মডেলের জন্য আনুষ্ঠানিকভাবে সফটওয়্যার সমর্থন (সাপোর্ট) বন্ধ করেছে। এর ফলে এসব ডিভাইস আর কোনো নতুন নিরাপত্তা আপডেট বা সিস্টেম আপডেট পাবে না বলে জানা গেছে। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম TechRadar-এর প্রতিবেদন অনুযায়ী, Samsung সম্প্রতি তাদের অফিসিয়াল সিকিউরিটি আপডেট পেজ হালনাগাদ করে সমর্থিত ডিভাইসের তালিকা থেকে তিনটি মডেল সরিয়ে দিয়েছে। মডেলগুলো হলো— Samsung Galaxy S21 Samsung Galaxy S21 Plus Samsung Galaxy S21 Ultra Samsung-এর ওয়েবসাইটে যে তালিকাটি প্রকাশ করা হয়, সেখানে সাধারণত যেসব ফোন মাসিক বা ত্রৈমাসিক নিরাপত্তা প্যাচ পায়, সেগুলোর নাম থাকে। এসব আপডেট বার্ষিক বড় Android ভার্সন আপগ্রেডের বাইরে আলাদাভাবে দেওয়া হয়, যাতে ব্যবহারকারীরা সাইবার ঝুঁকি, ম্যালওয়্যার ও ডেটা চুরির মতো হুমকি থেকে সুরক্ষিত থাকতে পারেন। তবে S21 সিরিজের মডেলগুলো তালিকা থেকে বাদ পড়ায় ধারণা করা হচ্ছে, এগুলো আর কোনো নতুন সিস্টেম বা নিরাপত্তা আপডেট পাবে না। উল্লেখ্য, এই ফোনগুলো প্রথম বাজারে আসে ২০২১ সালে। তখন Samsung চার বছর Android আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ২০২৬ সালে এসে সেই নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। অন্যদিকে, সর্বশেষ Samsung Galaxy S25-এর মতো নতুন Galaxy S সিরিজের ডিভাইসগুলো এখন সাত বছর পর্যন্ত Android ও নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি পাচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করছে। তবে Samsung Galaxy S21 FE মডেলটি এখনও ত্রৈমাসিক...

আরো পড়ুন
জনপ্রিয় সংবাদ

ট্রেন চালকের ওপর হামলা: তদন্তের আশ্বাস পুলিশ প্রশাসনের ।

প্রকাশিত হয়েছে: ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫