০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বিএইচআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ।

গাজীপুরে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা রবিবার সকালে বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা অভিযোগ করেন, ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি এবং একাধিক বার তারিখ দেওয়া হলেও বেতন মেলেনি। পূর্বে ১১ মার্চ কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়, পরে ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, তবে তা সম্পূর্ণ হয়নি।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে আসলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

ট্যাগ

নির্বাচন ঘিরে-মোহাম্মদপুরে নিরাপত্তা জোরদার, মাঠে সেনাবাহিনী

নির্বাচন ঘিরে-মোহাম্মদপুরে নিরাপত্তা জোরদার, মাঠে সেনাবাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে শনিবার বিশেষ ফুট প্যাট্রোল পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা মোহাম্মদপুরের রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় এই ফুট প্যাট্রোল পরিচালনা করেন। সেনাবাহিনী সূত্র জানায়, বিশেষ করে সংবেদনশীল এলাকা ও সম্ভাব্য ভোটকেন্দ্রের আশপাশে এই নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ফুট প্যাট্রোল চলাকালে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের ভাব লক্ষ্য করা গেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর নিয়মিত টহলের কারণে তারা নিজেদের আরও নিরাপদ অনুভব করছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ওই কর্মকর্তা আরও জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিনে ও রাতে এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং...

আরো পড়ুন

পরবর্তী সংবাদ পড়ুন

ক্রাউন প্রিন্সের নেতৃত্বে নতুন সার্বভৌম বিনিয়োগ তহবিল

ক্রাউন প্রিন্সের নেতৃত্বে নতুন সার্বভৌম বিনিয়োগ তহবিল

আবু ধাবি আমিরাত এবং সমগ্র সংযুক্ত আরব আমিরাতের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধিকে সমর্থন করার লক্ষ্যে একটি বৈচিত্র্যময় সার্বভৌম সম্পদ তহবিল প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আল এমাদ হোল্ডিং কোম্পানি এবং আবু ধাবি ডেভেলপমেন্ট হোল্ডিং গ্রুপ (এডিকিউ হোল্ডিং)–এর সম্পদ এবং বিনিয়োগ একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে আবু ধাবিতে একটি বিশাল নতুন বিনিয়োগ সত্তা গঠিত হবে, যা শত শত বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদ পরিচালনা করবে। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক সুপ্রিম কাউন্সিলের অধীনে এই সত্তার নেতৃত্বে থাকবেন ক্রাউন প্রিন্স। বিশ্লেষকরা মনে করছেন, আল এমাদ এবং এডিকিউ হোল্ডিং-এর সম্পদ একীকরণ কেবল অর্থনৈতিক সঙ্কলন নয়, এটি রাজনৈতিকভাবে ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষত, সৌদি আরবের সঙ্গে কিছু ক্ষেত্রে বিরোধের প্রেক্ষাপটে এটি আবু ধাবির আর্থিক এবং বিনিয়োগিক স্বায়ত্তশাসনকে শক্তিশালী করার একটি স্ট্র্যাটেজিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নতুন বিনিয়োগ সত্তার মাধ্যমে আবু ধাবি বৈচিত্র্যময় বিনিয়োগে প্রবৃদ্ধি ঘটাতে চাইছে। এতে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক কৌশলগত অবস্থান আরও দৃঢ় হবে। এই পদক্ষেপের ফলে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে আবু ধাবির আর্থিক প্রভাব আরও বিস্তৃত হবে এবং এটি সংযুক্ত আরব আমিরাতকে বৈশ্বিক বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করার একটি মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

পাকিস্তানে বাংলাদেশি বিমান, ওয়াটার ক্যানন স্যালুটে সম্মান,

পাকিস্তানে বাংলাদেশি বিমান, ওয়াটার ক্যানন স্যালুটে সম্মান,

প্রায় ১৪ বছর পর বাংলাদেশের একটি বিমান পাকিস্তানের মাটিতে অবতরণ এবং সেখানে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে আনুষ্ঠানিক সম্মান জানানোকে প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভাষায় এ ধরনের সৌজন্য একটি ইতিবাচক বার্তা বহন করে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি প্রথমত বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক জটিলতা থাকলেও বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যোগাযোগ, বাণিজ্য ও আকাশপথ চালু রাখা রাষ্ট্রীয় স্বার্থের অংশ। এ ধরনের আনুষ্ঠানিক সম্মান সেই বাস্তবতার স্বীকৃতি দেয় যে, কূটনীতিতে যোগাযোগ বজায় রাখা এখন অপরিহার্য। তবে বিষয়টির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আবেগ ও ইতিহাস। বাঙালির জাতীয় ইতিহাসে ১৯৭১ সালের স্মৃতি আজও গভীরভাবে প্রোথিত। সম্পর্ক উন্নয়নের চেষ্টা মানেই ইতিহাস অস্বীকার করা নয়—এ কথা স্পষ্ট করছেন বিশ্লেষকরা। তাদের মতে, টেকসই সম্পর্ক গড়ে তুলতে হলে অতীতের সত্য স্বীকার করেই সামনে এগোতে হবে। ইতিহাসকে উপেক্ষা করে গড়ে ওঠা সৌহার্দ্য দীর্ঘস্থায়ী হয় না। একই সঙ্গে আলোচনায় এসেছে কূটনৈতিক ভারসাম্যের প্রশ্ন। সুসম্পর্ক চাওয়াকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদাভিত্তিক এবং পারস্পরিক সমতার ওপর প্রতিষ্ঠিত। কূটনীতিতে সৌজন্য প্রয়োজনীয় হলেও কোনো একতরফা উদ্যোগ যেন জাতীয় আত্মসম্মান বা অবস্থানকে ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ...

আরো পড়ুন

পরবর্তী সংবাদ পড়ুন

রেকর্ড ছোঁয়ার পর এক লাফে স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১৪,৬৩৮ টাকা

রেকর্ড ছোঁয়ার পর এক লাফে স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১৪,৬৩৮ টাকা

টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন এসেছে। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর একদিনের ব্যবধানে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ভরিপ্রতি ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমে যাওয়ার পাশাপাশি বিশ্ববাজারে স্বর্ণের দর পতনের প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে ১৩ হাজার ৯৯৭ টাকা, ফলে এর দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ১১ হাজার ৯৫৬ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ২৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২০৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বর্ণের দাম ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি মাসে সব মিলিয়ে স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল প্রায় ৬১ হাজার টাকা।...

আরো পড়ুন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু

গাজীপুরে বিএইচআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ।

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

গাজীপুরে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা রবিবার সকালে বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা অভিযোগ করেন, ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি এবং একাধিক বার তারিখ দেওয়া হলেও বেতন মেলেনি। পূর্বে ১১ মার্চ কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়, পরে ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, তবে তা সম্পূর্ণ হয়নি।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে আসলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।