
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সংস্কার ও নির্বাচন দুটি পৃথক বিষয়। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছে এবং রাষ্ট্র সংস্কারের জন্য কমিশন গঠন করেছে।
তিনি আরও বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার এবং ভবিষ্যতেও বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এছাড়া, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














