
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। বিশেষ করে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক এবং পরিবারের সদস্যদের মধ্যে চলমান সমীকরণ নিয়ে আলোচনা অনেকটাই তুঙ্গে থাকে। সম্প্রতি, বচ্চন পরিবারের একটি বিতর্কিত মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জয়া বচ্চনের একটি পুরোনো সাক্ষাৎকার, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা সমালোচনার ঝড় তুলে দিয়েছে।
প্রশ্ন করা হয়েছিল, “আপনি সন্তানদের ব্যাপারে কড়া, তবে কি ছেলের বউ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তেমন কঠোর?” জয়ার উত্তর ছিল, “কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বৌমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।”
এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, “বৌমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না? সম্পর্কের মধ্যে কি এত গণ্ডি থাকা উচিত?” কেউ কেউ স্পষ্টভাবে মন্তব্য করেছেন, “এত বছর একসঙ্গে থেকেও এই দুরত্ব! খুবই হতাশাজনক।”
জয়া বচ্চনের এই মন্তব্য নতুন করে সমালোচনার স্রোত সৃষ্টি করেছে এবং একে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। তবে, এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
এদিকে, ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে আগেও বহু গুঞ্জন শোনা গেছে, তবে তাঁরা সবসময় এই বিষয়ে চুপ থেকেছেন। তবে, জয়া বচ্চনের এমন মন্তব্য নিঃসন্দেহে পরিবারে নতুন এক আলোচনা শুরু করেছে, যা এখনো থামছে না।
এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জয়া বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক, এবং সেই সঙ্গে বৌমা-মায়ের সম্পর্কের সীমাবদ্ধতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 























