
ব্যাংকক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। মোদি ফেসবুকে পোস্ট করে জানান, “ভারত বাংলাদেশকে গঠনমূলক সম্পর্কের প্রতি অঙ্গীকারাবদ্ধ।”
মোদি আরও বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।” বৈঠকে সীমান্ত পারাপার বন্ধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে মোদি কোনো মন্তব্য করেননি, তবে ভারতীয় পররাষ্ট্র সচিব নিশ্চিত করেছেন, বৈঠকে এই বিষয়টি ওঠে এসেছিল।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















