
শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই।”
তিনি আরও বলেন, “হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়েছে এবং তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।
তিনি নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জানান এবং বলেন, “বৃহত্তর নারী সমাজকে পাশ কাটিয়ে নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতিকে সংস্কার সম্ভব না।”
মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে দেশের শীর্ষ নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















