
দীর্ঘদিনের জনপ্রিয় ভিডিও কল ও মেসেজিং প্ল্যাটফর্ম স্কাইপ (Skype) আজ থেকে চিরতরে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। স্কাইপ ব্যবহারকারীদের কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের মালিকানাধীন এই পরিষেবাটি বন্ধের অংশ হিসেবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে মাইক্রোসফট টিমস (Microsoft Teams)–এ স্থানান্তর করা হবে। এতে ব্যবহারকারীরা তাদের পরিচিতি, চ্যাট ইতিহাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নতুন প্ল্যাটফর্মে পাচ্ছেন।
বলা হয়েছে, স্কাইপ সার্ভার বন্ধ হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই, এরপর আর এটি ব্যবহারের সুযোগ থাকবে না।
স্কাইপ ২০০৩ সালে চালু হয় এবং ২০১১ সালে মাইক্রোসফট এটি অধিগ্রহণ করে। যদিও গত কয়েক বছর ধরে ব্যবসায়িক ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় টিমস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে স্কাইপের গুরুত্ব কমে যায়।
বিশ্লেষকরা বলছেন, টিমসের উন্নত ফিচার ও ইন্টিগ্রেটেড ইকোসিস্টেমের সঙ্গে স্কাইপের ভবিষ্যৎ মিলিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















