
গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে ত্রাণ লুটপাটে বিদেশি গোয়েন্দা সংস্থার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গাজার একটি নিরাপত্তা সূত্র জানায়, ত্রাণবাহী ট্রাক লুটের অভিযোগে গ্রেপ্তারকৃত কয়েকজন ব্যক্তি তদন্তে স্বীকার করেছে যে, তারা আরব ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর নির্দেশে কাজ করছিল।
সূত্রটি কুদস নেটওয়ার্ককে (Quds Network) জানায়, ধৃতদের মধ্যে কয়েকজন পূর্বেও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শাবাক–এর হয়ে কাজ করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তারা জানায়, ইসরায়েলি ড্রোনের সহায়তায় নির্দিষ্ট সময় ও স্থানে ত্রাণবাহী যানবাহন লক্ষ্য করে হামলা বা লুটপাট চালানো হতো।
এই ঘটনাকে গাজার মানবিক পরিস্থিতির ওপর আরেকটি আঘাত হিসেবে দেখছে বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, সংঘাতপীড়িত এই অঞ্চলে ত্রাণ লুটের ঘটনায় বিদেশি গোয়েন্দা সংশ্লিষ্টতা মানবাধিকার লঙ্ঘনের একটি গভীর সংকেত।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















