
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো:
টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল ও মৃধাবাড়ী এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সকল এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস আরও জানায়, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।
🏭 উল্লিখিত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প শ্রেণির সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
⚠️ তিতাস গ্যাস আরও জানিয়েছে, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
🔔 সতর্কতা: গ্যাস লিকেজ রোধে এবং নিরাপত্তার স্বার্থে গ্রাহকদের সরবরাহ বন্ধের সময় চুলা, ওভেন ও অন্যান্য গ্যাসচালিত যন্ত্রপাতি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
📢 সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 













