০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা, শুরু হলো হজের প্রথম দিন

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ (৭ জিলহজ, মঙ্গলবার) শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা মিনায় পৌঁছাতে শুরু করেছেন। মিনার উপত্যকা মুখরিত হয়ে উঠেছে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে।

নিয়ম অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হন হাজিরা। সৌদি আরবের হজ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় চার লক্ষাধিক মুসল্লি মিনায় অবস্থান করছেন

হজের নিয়ম অনুযায়ী, মিনায় রাত্রিযাপন শেষে আগামী ৯ জিলহজ (৫ জুন, বৃহস্পতিবার) আরাফাতের ময়দানে যাবেন হাজিরা, যেখানে প্রদান করা হবে হজের ঐতিহাসিক খুতবা। উল্লেখযোগ্যভাবে, এবারের খুতবা প্রদান করবেন সৌদি আরবের প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ। তাকে এই দায়িত্ব দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ

ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান করাকেই হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে গণ্য করা হয়। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে হাজিরা রওনা হবেন মুজদালিফার পথে। সেখানে রাত যাপন ও রমি (শয়তানকে পাথর নিক্ষেপ) এর জন্য পাথর সংগ্রহ করবেন।

পরদিন ১০ জিলহজ, ফজরের নামাজ আদায় করে হাজিরা ফিরে আসবেন মিনায়। সেদিনই অনুষ্ঠিত হবে বড় শয়তানকে পাথর নিক্ষেপ, দমে শোকর বা কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা, কাবা শরিফে তওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি। এরপর তারা পুনরায় মিনায় ফিরে আসবেন।

১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে হাজিরা তিনটি শয়তানকে (বড়, মধ্যম ও ছোট) প্রতিদিন ২১টি করে মোট ৬৩টি পাথর নিক্ষেপ করবেন। সবশেষে বিদায়ি তওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে হজের এই মহান ইবাদতের আনুষ্ঠানিকতা।

এ বছর হজে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ মুসল্লি। তাদের নির্বিঘ্ন হজ পালনের লক্ষ্যে সৌদি সরকার নিয়েছে কড়া নিরাপত্তা ও স্বাস্থ্যবিধিসহ নানা প্রস্তুতি।

ট্যাগ

ইতিকাফে কী কী আমল করবেন?

ইতিকাফে কী কী আমল করবেন?

রমজান মাসের শেষ দশক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় সময়। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। ইতিকাফের অর্থ হলো দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা এবং ইবাদতে মগ্ন থাকা। ইসলামী চিন্তাবিদরা বলেন, রমজানের শেষ দশকে ইতিকাফে বসার সুযোগ পাওয়া একজন মুসলমানের জন্য বিরাট নেয়ামত। ইতিকাফের সময়টিকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরআন তিলাওয়াত। অনেক মুসলমানই রমজানের প্রথম অংশে কাজ, ব্যবসা বা পারিবারিক ব্যস্ততার কারণে কুরআনের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন না। তাই শেষ দশকের এই সময়টিকে কুরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার সুযোগ হিসেবে নেওয়া যায়। অনেকে চেষ্টা করেন এই দশ দিনের মধ্যেই অন্তত একবার কুরআন খতম করার। ইতিকাফের সময় আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তিগফার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেমদের মতে, এই সময়টি নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনার অন্যতম সেরা সুযোগ। ইতিকাফে বসে বেশি বেশি তওবা, ইস্তিগফার এবং কান্নাভেজা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে নিজের পরিবার, সমাজ এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করা উত্তম। কারণ এই সময়ের কোনো রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত এছাড়া ইতিকাফের সময় বেশি বেশি নফল ইবাদত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। শুধু ফরজ...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত

রমজান মাসের শেষ দশকে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি ইবাদত হলো ইতিকাফ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখে মসজিদে অবস্থান করে ইবাদতে নিমগ্ন থাকার এই আমলকে ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। আলেমরা বলেন, ইতিকাফ মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে সরে আল্লাহর ইবাদতে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। মানুষের দৈনন্দিন জীবনে পরিবার, সমাজ, কাজ এবং নানা দায়িত্বের কারণে অনেক সময় গভীরভাবে ইবাদতে মনোনিবেশ করা সম্ভব হয় না। ইতিকাফ সেই সুযোগকে উন্মুক্ত করে দেয়, যেখানে একজন মুসলমান নিরবচ্ছিন্নভাবে আল্লাহর স্মরণ, নামাজ, কুরআন তিলাওয়াত এবং দোয়া-ইস্তিগফারে সময় ব্যয় করতে পারেন। ১৭ রমজান: বদর যুদ্ধের ঐতিহাসিক দিন। কুরআনুল কারিমেও ইতিকাফের উল্লেখ রয়েছে। সূরা আল-বাকারা ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-কে নির্দেশ দিয়েছিলেন যেন তাঁরা তাঁর ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র রাখেন। এ আয়াত থেকে বোঝা যায়, ইতিকাফের বিধান ইসলামের প্রাচীন ঐতিহ্যের অংশ। হাদিসেও ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বহু বর্ণনা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের পর প্রায় প্রতি বছরই রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। একবার বিশেষ কারণে ইতিকাফ করতে না পারায় পরের বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন বলে হাদিসে উল্লেখ...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

বদি ও আইভীর জামিন স্থগিত, শুনানি ৯ মার্চ

বদি ও আইভীর জামিন স্থগিত, শুনানি ৯ মার্চ

বগুড়ায় দায়ের করা জুলাই-আগস্টের হত্যাচেষ্টা মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন ৯ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশের আপিল বিভাগ-এর চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বগুড়ায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বদিকে জামিন দেন বাংলাদেশের হাইকোর্ট-এর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ। মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ আগস্ট হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুর রহমান বদি। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে আওয়ামী লীগ তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় এবং তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া চারটি হত্যামামলাসহ মোট পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া জামিনও স্থগিত করেছেন একই আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশের আপিল বিভাগ-এর চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে আইভীর জামিন বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ৯ মার্চ দিন...

আরো পড়ুন
ট্যাগ

পরবর্তী সংবাদ পড়ুন

জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর

জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সমাধিস্থলে পৌঁছে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। বর্তমানে জিয়াউর রহমানের সমাধিস্থলে সংস্কার কাজ চলায় কবরের ভেতরে প্রবেশ না করে গেটের সামনে থেকেই তারা শ্রদ্ধা নিবেদন করেন। কূটনৈতিক মহলের মতে, ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রেক্ষাপটে একটি প্রতীকী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন
ট্যাগ

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা, শুরু হলো হজের প্রথম দিন

প্রকাশিত হয়েছে: ০৮:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫