
যুক্তরাজ্য দখলদার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১০ জুন) সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডন এ তথ্য জানায়। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে তাদের সম্পদ জব্দ এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে।
গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে পশ্চিমতীর উগ্রপন্থি সেটেলারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতা চালানোর দায়ে এসব ব্যবস্থা নেন।
ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সমালোচনা করে বলেন, নেতানিয়াহু গাজার মানুষদের কোণায় ঠেলে দিয়ে তাদের প্রয়োজনীয় ত্রাণ আটকে রাখছেন।
বিশেষ করে বাজায়েল স্মোরিচকে উগ্রপন্থি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, স্মোরিচ গাজায় সবকিছু ধ্বংস করার আহ্বান দিয়েছেন এবং ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথা বলেছেন। তিনি এসব বক্তব্যকে বিপজ্জনক ও ভয়ঙ্কর বলে কঠোর নিন্দা জানান।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















