১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিন কমিউনিটির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS)-এর বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে অর্কিড কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি সিঙ্গাপুরের জাহাজ শিল্পে বাংলাদেশি নাবিকদের অবদানকে উচ্চ প্রশংসা করেন এবং বাংলাদেশকে সম্ভাবনাময় সামুদ্রিক শিল্পের দেশ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ ও কার্যকর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার, সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ, জনশক্তি মন্ত্রণালয়ের উপপ্রধান ম্যাডাম শিরিন বানো এবং মেরিটাইম অ্যান্ড পোর্ট অথোরিটির সহকারী প্রধান নির্বাহী ট্যান হো সুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াং এসএমওইউ (Singapore Maritime Officers’ Union)-এর চেয়ারম্যান ডমিনিক ইয়ং ও সিঙ্গাপুর রেডক্রসের সহকারী মহাসচিব চারিস চ্যান।

BMCS সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্যে জানান, সিঙ্গাপুরের মেরিটাইম সেক্টরে বাংলাদেশি নাবিক ও মেরিন পেশাজীবীরা দক্ষতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেছেন। তিনি সিঙ্গাপুর ও বাংলাদেশের অর্থনীতিতে মেরিন পেশাজীবীদের ভূমিকা তুলে ধরেন।

রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার তাঁর বক্তব্যে সিঙ্গাপুরে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান ও অভিবাসন প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের মেরিন প্রশিক্ষণ ব্যবস্থা এখন আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ায় আরও বৃহত্তর সহযোগিতা সম্ভব।

অনুষ্ঠানে BMCS-এর বার্ষিক প্রকাশনা ‘নোঙর’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ও রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার। মিলনমেলায় স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা অতিথিদের আনন্দিত করে।

বাংলাদেশি মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS) ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি নিবন্ধিত পেশাজীবী সংগঠন, যা সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি মেরিন পেশাজীবীদের প্রতিনিধিত্ব করে। সংগঠনের সদস্যরা শিপ ম্যানেজমেন্ট, চার্টারিং, অফশোর এনার্জি, টেকনিক্যাল অপারেশন ও ক্লাসিফিকেশন সোসাইটির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন BMCS-এর সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আলীগওহর শাহরীয়ার। সঞ্চালনায় ছিলেন রাইসুল ইসলাম, রাঈদা ইবনাত হোসেন ও মাহদিয়াত আশিক দিহান।

ট্যাগ

প্রকাশিত হয়েছে: ১০:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫