
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে POSTAL VOTE BD অ্যাপে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। প্রবাসীরা বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
🗳️ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং সময়সীমা
🌏 দক্ষিণ-পূর্ব এশিয়া
🗺️ ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর, ভিয়েতনাম
📅 নিবন্ধনের সময়সীমা: ৯–১৩ ডিসেম্বর, ২০২৫
🌏 দক্ষিণ এশিয়া
🗺️ আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা
📅 নিবন্ধনের সময়সীমা: ০৯-১৩ ডিসেম্বর, ২০২৫
🌏 উত্তর আমেরিকা
🗺️ বাহামা, কানাডা, কোস্টারিকা, কিউবা, ডমিনিকান প্রজাতন্ত্র, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, ত্রিনিদাদ ও টোবাগো, মার্কিন যুক্তরাষ্ট্র
📅 নিবন্ধনের সময়সীমা: ২৪–২৮ নভেম্বর, ২০২৫
🌏 পূর্ব এশিয়া
🗺️ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া
📅 নিবন্ধনের সময়সীমা: ১৯-২৩ নভেম্বর, ২০২৫
🌏 সৌদি আরব
🗺️ সৌদি আরব
📅 নিবন্ধনের সময়সীমা: ৪–৮ ডিসেম্বর, ২০২৫
🌏 মধ্যপ্রাচ্য (সৌদি আরব ব্যতীত)
🗺️ আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সিরিয়া, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান
📅 নিবন্ধনের সময়সীমা: ১৪–১৮ ডিসেম্বর, ২০২৫
🌏 ইউরোপ
🗺️ আলবেনিয়া, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গরি, আয়ারল্যান্ড, ইতালি, কসোভো, লাটভিয়া, লিখুয়ানিয়া, লুক্সেমবার্গ, উত্তর ম্যাসেডোনিয়া, মলদোভা, মোনাকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, যুক্তরাজ্য, ভ্যাটিকান সিটি, জর্জিয়া, তুরস্ক
📅 নিবন্ধনের সময়সীমা: ২৯ নভেম্বর–৩ ডিসেম্বর, ২০২৫
🌏 ওশেনিয়া
🗺️ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
📅 নিবন্ধনের সময়সীমা: ২৪–২৮ নভেম্বর, ২০২৫
🌏 আফ্রিকা
🗺️ আলজেরিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, কঙ্গো, গণতান্ত্রিক কঙ্গো, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, গিনি, কেনিয়া, লাইবেরিয়া, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরিশাস, মরক্কো, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সিয়ের লেয়ন, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া, তিউনিসিয়া, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
📅 নিবন্ধনের সময়সীমা: ১৯-২৩ নভেম্বর, ২০২৫
🌏 বাংলাদেশ (অভ্যন্তরীণ)
🗺️ সরকারী কর্মকর্তা-কর্মচারী, ভোটকেন্দ্রে নিয়োগকৃত পোলিং এজেন্ট, কারাবন্দী ও অন্যান্য অবশিষ্ট ভোটার
📅 নিবন্ধনের সময়সীমা: ১৯-২৩ ডিসেম্বর, ২০২৪
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















