
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), চট্টগ্রাম কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর উদ্যোগে এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিজিএমইএ বোর্ড সদস্যবৃন্দ ও পোশাক শিল্পের মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রম আইন বাস্তবায়ন, কারখানায় শ্রমিক নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন, নিয়মিত পরিদর্শন কার্যক্রম এবং শিল্পের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, সরকার ও শিল্পমালিকদের মধ্যে সমন্বয় জোরদার হলে পোশাক শিল্পে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে।
এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী পোশাক শিল্পের বর্তমান বাস্তবতা তুলে ধরে বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করেই শিল্পের আন্তর্জাতিক মান ধরে রাখা সম্ভব। তিনি ডিআইএফই-এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিজিএমইএ’র পরিচালকবৃন্দ মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর, এমডি. এম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী এবং রাকিবুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাস, খন্দকার বে

লায়েত হোসেন ও মো. আতিকসহ অন্যান্য পোশাক শিল্প উদ্যোক্তারা আলোচনায় অংশ নেন।
এছাড়া মোহাম্মদ ওয়াদুদ চৌধুরী, কাজী শফিকুল ইসলাম (টিটু), আরশাদ আহমেদ, শিব্বির হোসেন, রিয়াজ ওয়াযেজ, মোরশেদ কাদের চৌধুরী, আব্দুর রহিম ও ইলিয়াস চৌধুরী সভায় উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।
সভা শেষে সংশ্লিষ্টরা পোশাক শিল্পের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শ্রম আইন বাস্তবায়ন এবং শিল্পের টেকসই অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 
















