
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক (Park Young-Sik) রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে পারস্পরিক সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি ও সক্ষমতা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সেনাপ্রধান মান্যবর রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিককে বাংলাদেশে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতেও বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 
















