
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা স্বাভাবিক হয়ে আসছে। তার শ্বাস-প্রশ্বাস এবং হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কার্যক্ষমতা দেখাচ্ছে, যা চিকিৎসক এবং পরিবারের জন্য আশার আলো হিসেবে বিবেচিত হচ্ছে।
তার বড় ভাই ওমর ফারুক জানান, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় হঠাৎ তার স্বাস্থ্যে অবনতি ঘটে। বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু করা হয়।
আইসিইউতে চিকিৎসকরা তাকে সয়ালাইন ওষুধ দিয়ে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসার সাড়া দিতে শুরু করার পর হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে। চিকিৎসকরা জানান, তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করছে এবং তার অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে।
বর্তমানে ওসমান হাদির চিকিৎসা চলমান রয়েছে এবং চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন যে তিনি সাড়া দিতে শুরু করেছেন।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 














