
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে বজ্রঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে।
আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, স্থানীয়ভাবে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে।
এমন পরিস্থিতিতে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, আবহাওয়া সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুসরণ করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থার নির্দেশনা মেনে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















