
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের দিকের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোতালেব শিকদারকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর মাথার সিটি স্ক্যানের জন্য একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুলি তাঁর মাথায় লেগেছে বলে জানা গেছে।
এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মো. মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক। সামনে দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, যা নিয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করছিলেন।
<span;>খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলিঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। কী কারণে এ হামলা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















