
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি ব্যাচ ১৯৯৮-এর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খোকসার শিমুলিয়া এলাকায় ইউটিউব ভিলেজে দিনব্যাপী এই আনন্দ আড্ডার আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর স্কুল ও কলেজজীবনের বন্ধুরা একত্রিত হয়ে যেন ফিরে যান পুরোনো স্মৃতির দিনগুলোতে। একে অপরের খোঁজখবর নেওয়া, হাসি-আনন্দ, গল্প আর স্মৃতিচারণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় নস্টালজিয়া ও বন্ধুত্বের সোনালি বন্ধনে আবদ্ধ এক মিলনমেলায়।
পুনর্মিলনীতে উপস্থিত বন্ধুদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার দেবাংশু বিশ্বাস মিঠু, ডা. সুপ্রিম মালাকার বাসু, পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কমল বিশ্বাস, ব্যাংকার সেলিম আহমেদ, খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইস্তেকবাল চয়ন, ব্যাংকার মনোয়ার হোসেন, ঢাকার সুজন হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মজিদ সবুজ, ব্যাংকার মতিউর রহমান মিতুল, ব্যবসায়ী মো. আরিফ হাসান ও আলমগীর কবির সুমনসহ বিভিন্ন পেশায় কর্মরত মোট প্রায় ৭০ জন বন্ধু।
খোকসা পাইলট, ঈশ্বরদী মাধ্যমিক, সোমসপুর ও সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত এই বন্ধুরা বর্তমানে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ইউটিউব ভিলেজের মালিক দোলেয়ার হোসেনও এই ব্যাচের একজন সদস্য।
অনুষ্ঠান শেষে বন্ধুরা ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের পুনর্মিলনী ও আনন্দ আড্ডা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
কুষ্টিয়া প্রতিনিধি 


















