১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার দুই আসনে তারেক–খালেদার মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়ার দুটি সংসদীয় আসন থেকে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়াজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সোমবার দুপুর ২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলের শীর্ষ নেতারা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবারই প্রথম সরাসরি নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ আসন থেকেও প্রার্থী হয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি জানান, খুব শিগগিরই তারেক রহমান বগুড়ায় আসবেন এবং তাকে ঘিরে একটি ঐতিহাসিক গণসংবর্ধনার আয়োজন করা হবে।

অপরদিকে একই দিন বিকেল ৩টার দিকে বগুড়া-৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নির্বাচনী সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। উল্লেখ্য, এই আসন থেকে তিনি এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেকর্ড ভোটে এই আসনে জয়ী হয়েছেন। এবারও জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার এই আসনে মনোনয়ন সংগ্রহকারী গাবতলীর মোর্শেদ আলমকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি গাবতলী উপজেলা কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রকাশিত হয়েছে: ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫