১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবিবির চেয়ারম্যান নির্বাচিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। একই সঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দুই বছরের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এজিএমে সর্বসম্মতিক্রমে ব্যাংক খাতের অভিজ্ঞ শীর্ষ নির্বাহীদের নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

সভায় তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারা হলেন— প্রাইম ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

এছাড়া এনআরবি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান এবিবির ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে দেশের বিভিন্ন ব্যাংকের আরও ১২ জন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নেন্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এই বোর্ড দেশের ব্যাংকিং খাত সংশ্লিষ্ট নীতিগত ও পেশাগত বিষয়ে সংগঠনের দিকনির্দেশনা প্রদান করবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে পেশাদারিত্ব বৃদ্ধি, নীতিগত সংস্কার এবং ব্যাংকগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে। একই সঙ্গে আর্থিক খাতের স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় এবিবির ভূমিকা আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।

প্রকাশিত হয়েছে: ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬