১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল ২০২৬ মৌসুমের সব ম্যাচের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (আজ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেটে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি এবং এতে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর এক সাবেক কর্মকর্তা। সংবাদ সংস্থা আইএএনএসকে তিনি বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়াকে তারা স্বাভাবিক বলেই দেখছেন।

বিসিসিআইয়ের সাবেক ওই কর্মকর্তা বলেন, “প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যেই যা করা সম্ভব, সেটাই করেছে। বিষয়টি তাদের ব্যথিত করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। তবে এতে ভারত বা আইপিএলে তেমন বড় কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।”

কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর আন্দোলনের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা করে এবং সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)-এর সঙ্গে যোগাযোগ করে।

ভারতের ভেন্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বিসিবি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরানোর অনুরোধ জানায়। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের। কলকাতার ইডেন গার্ডেন্সসহ ভারতের একাধিক ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ নির্ধারিত ছিল।

মুস্তাফিজ ইস্যু এখন আর শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই। ক্রীড়া অঙ্গনের পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও এর প্রভাব পড়ছে। আইপিএলের সম্প্রচার স্থগিতের সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। যদিও এ বিষয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে বিশ্বকাপের সূচি ও ভেন্যু নিয়ে সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত হয়েছে: ০৯:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬