
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ছয়টি কেন্দ্রে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। প্রাথমিক ফল অনুযায়ী ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা লিডে আছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ৩৯টি কেন্দ্রের মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি—এই ছয়টি কেন্দ্রের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে অধিকাংশ কেন্দ্রে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব লিডে রয়েছেন।
এদিকে বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে সব কেন্দ্রের ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ফলাফলে শিবির সমর্থিত প্যানেলের অগ্রগতি জকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কী প্রভাব ফেলবে, তা নিয়ে ক্যাম্পাসে আলোচনা চলছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 


















