০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তুষ্ট , দ্রুত কার্যকর ব্যবস্থা চাই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট নন। যেভাবে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে বিএনপির একাধিক নেতাকে খুন করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এসব ঘটনায় সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। আশা করি সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সক্রিয় পদক্ষেপ নেবে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি মূলত তার ব্যক্তিগত শুভেচ্ছা সফর। তিনি দীর্ঘদিন পর নিজের জেলা বগুড়ায় যাবেন। এরপর রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, দিনাজপুরে নানীর কবর জিয়ারত এবং ঠাকুরগাঁওয়ে শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি এবং ভবিষ্যতেও ফেলবে না। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির ছাত্র সংগঠনগুলোকে কাজ করতে দেওয়া হয়নি, ফলে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

সংস্কার ও গণভোট বিষয়ে তিনি বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার বিষয়টি বিএনপির পুরোনো দাবি। যে সংস্কারগুলোর ওপর গণভোট হচ্ছে, সেগুলো ২০১৬ ও ২০২৩ সালে বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই ছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, “সেখানে না বলার কোনো কারণ দেখি না।”

উত্তরাঞ্চল ও অবহেলিত জনপদ উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করবেন। নির্বাচিত হলে উত্তরাঞ্চলসহ অবহেলিত অঞ্চলগুলোর উন্নয়নে বিএনপি বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত হয়েছে: ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬