১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র সংসদের রায়ে ইঙ্গিত: আগামীর নেতৃত্ব কার হাতে?

বাংলাদেশের ছাত্র রাজনীতির সাম্প্রতিক ফলাফল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে বড় পাঁচটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে সমর্থিত ছাত্র সংগঠনগুলো পাঁচটির পাঁচটিতেই বিজয়ী হয়েছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থাকা সংগঠনগুলো পাঁচটি ক্যাম্পাসেই পরাজয়ের মুখে পড়েছে। এই ফলাফলকে রাজনৈতিক মহলে প্রতীকীভাবে ‘স্কোর ৫–০’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ছাত্র সংসদ নির্বাচন ঐতিহাসিকভাবে দেশের রাজনৈতিক প্রবণতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে বড় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে যে দল বা আদর্শ প্রাধান্য পায়, ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতেও তার প্রতিফলন দেখা যায়। সে হিসেবে এবারের ফলাফল আগামীর নেতৃত্ব প্রশ্নে নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে—দেশের তারুণ্য ও ছাত্রসমাজ কোন পথে এগোতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন রাজনৈতিক ফোরামে আলোচনায় উঠে আসছে, প্রচলিত ভূয়া জরিপ বা কৃত্রিম জনমত বিশ্লেষণের চেয়ে ক্যাম্পাসের রায় অনেক বেশি বাস্তব ও নির্ভরযোগ্য।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তা এই ছাত্র সংসদগুলোর রায়ের মাধ্যমেই পরিষ্কার হচ্ছে। তরুণ সমাজ যেটা চাইছে, সেটাই ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় প্রতিফলিত হবে—এমনটাই বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১২ ফেব্রুয়ারি, যেদিন আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনেকের দৃষ্টিতে, সেই দিনটি হতে পারে আরেকটি ভূমিধ্বস বিজয়ের সূচনা।

ট্যাগ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

ছাত্র সংসদের রায়ে ইঙ্গিত: আগামীর নেতৃত্ব কার হাতে?

প্রকাশিত হয়েছে: ১২:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬