১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ

শহীদদের স্মরণে কক্সবাজার যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্য হওয়া চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল। এরপর থেকেই কার্যত দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান।

করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়, যেখানে তিনি রাজনীতি করতে পারবেন না এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। ফলে তিনি দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি রাজনীতিতে ফিরে আসেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তার মৃত্যু হয়। এর ফলে বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয় এবং তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগ

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ

প্রকাশিত হয়েছে: ১১:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬