১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা উদ্বেগে অনড় বিসিবি, দ্বিতীয় চিঠি আইসিসিকে

নিরাপত্তা উদ্বেগে অনড় বিসিবি, আইসিসিকে দ্বিতীয় চিঠি

নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পাঠানো এই চিঠিতে ভারত সফর ঘিরে সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছে বোর্ডের ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে বিসিবি আইসিসিকে দ্বিতীয় চিঠি দিয়েছে এবং নিরাপত্তা ঝুঁকির জায়গাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে চিঠির বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে—তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে—খেলার কথা। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন এবং উগ্রপন্থিদের হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা শঙ্কা আরও তীব্র হয়। এর পরিপ্রেক্ষিতেই ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি।

এর আগে বিসিবির প্রথম চিঠির জবাবে আইসিসি জানিয়েছিল, টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে সেই জবাবে সন্তুষ্ট না হয়ে বিসিবি ফের চিঠি পাঠায়।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত নয়। তিনি বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস হবে না। আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে শ্রীলঙ্কায় খেলতে চাই।”

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় রয়েছে এবং আইসিসিকে তা বোঝানোর চেষ্টা চলছে। এদিকে বিসিবির ভেতরেই মতভেদ রয়েছে বলে পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বোর্ডের একটি অংশ কঠোর অবস্থান বজায় রাখার পক্ষে থাকলেও আরেকটি অংশ আইসিসি ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার মত দিয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সতর্ক অবস্থানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বিসিবির রাজস্বের বড় অংশ আইসিসি থেকে আসে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

আইসিসির পক্ষ থেকে দ্বিতীয় চিঠির জবাব এখনও আসেনি। তবে বিসিবির ধারণা, আগের মতোই আইসিসি আরও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিতে পারে। তবু বিসিবি বিশ্বকাপে খেলার আশা ধরে রেখেছে, যদিও অংশগ্রহণ না করলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিরাপত্তা উদ্বেগে অনড় বিসিবি, দ্বিতীয় চিঠি আইসিসিকে

প্রকাশিত হয়েছে: ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬