
জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় এক মোড় ঘোরানোর মুহূর্ত হয়ে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত গণভোট। দীর্ঘদিন ভোটাধিকারবঞ্চিত থাকার আক্ষেপ নিয়ে ব্যালটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিয়েছে কোটি মানুষ। বিভিন্ন আসনে আসা বেসরকারি ফলাফলে স্পষ্ট হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, আবার কোথাও দেখা গেছে একতরফা জয়।
বগুড়া-৬: তারেক রহমানের বড় জয়
তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ব্যবধান ১ লাখ ১৮ হাজার ৬৫৮।
ঢাকা-১৭ আসনেও তিনি জয় পেয়েছেন ৫৪ হাজার ৮২৫ ভোটে।
কুড়িগ্রাম-১: জামায়াতের জয়
বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট।
কুড়িগ্রাম-২: এনসিপির আতিক মোজাহিদের জয়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ড. আতিকুর রহমান ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিজয়ী। বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৩৫ ভোট।
ঠাকুরগাঁও-2: অল্প ব্যবধানে বিএনপির জয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী মো. আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। জামায়াত প্রার্থী মো. আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। ব্যবধান ৫ হাজার ৩১০।
ফেনী-২: এবি পার্টির চেয়ারম্যান পরাজিত
মজিবুর রহমান মঞ্জু-কে হারিয়ে বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোটে জয়ী হয়েছেন।
কুষ্টিয়া-৩: মুফতি আমির হামজার জয়
জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানার বড় ব্যবধান
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন। ব্যবধান ৩৭ হাজার ৫৬৮।
পঞ্চগড়-১: সারজিস আলম পরাজিত
এনসিপির প্রার্থী সারজিস আলমকে হারিয়ে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোটে জয়ী হয়েছেন।
কক্সবাজার-২: তৃতীয়বার আলমগীর ফরিদের জয়
আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।
রংপুর-১: বড় ব্যবধানে জামায়াত
অধ্যাপক রায়হান সিরাজী ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট পেয়েছেন। বিএনপির মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। ব্যবধান প্রায় ৮০ হাজার।
রংপুর-৪: হাড্ডাহাড্ডি লড়াই
এনসিপির আখতার হোসেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। ব্যবধান ৮ হাজার ৩৩১।
লক্ষ্মীপুরের একাধিক আসনে বিএনপি এগিয়ে
লক্ষ্মীপুর-১, ৩ ও ৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।
বাগেরহাট-১ ও পিরোজপুর-১: জামায়াতের সাফল্য
বাগেরহাট-১ আসনে মাওলানা মশিউর রহমান এবং পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী জয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ-৩: আয়নুল হকের জয়
বিএনপির আয়নুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তিন আসনের ফল স্থগিত
নির্বাচন কমিশন জানিয়েছে, শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত থাকবে, সংশ্লিষ্ট আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















