
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-1 আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার একান্ত সচিব এম এ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ফোন করে মিলনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার তথ্য জানান। সে সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকায় ফোনটি তিনি নিজেই রিসিভ করেন বলে উল্লেখ করেন এম এ ফয়েজ।
এর মধ্য দিয়ে নিশ্চিত হলো যে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন এহসানুল হক মিলন। এর আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। মন্ত্রিসভার চূড়ান্ত তালিকায় কারা থাকছেন, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মিলনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে চাঁদপুর-১ আসন থেকেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















