
আজ (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় তাঁর সঙ্গে ছিলেন নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যরা। তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের স্বাধীনতার সংগ্রামের প্রতি সম্মান জানানো হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সূত্রগুলো জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকার শহীদদের ত্যাগকে সম্মান জানাতে এবং দেশকে আরও স্থিতিশীল ও উন্নত গণতান্ত্রিক পথে পরিচালিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















