
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) টানা পাঁচ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক ও রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ করা হবে। এ কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
কর্তৃপক্ষ বলছে, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাময়িকভাবে সরবরাহে এই প্রভাব পড়বে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক চাপ ফিরিয়ে আনার চেষ্টা থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে।
সমাচার বিশ্ব নিউজ ডেক্স 



















